অবৈধ মাছের ভেড়ি ভেঙে রোপণ করা হল ম্যানগ্রোভ গাছের চারা
দি নিউজ লায়ন ; দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের ক্যানিং মহকুমায় বিগত বাম সরকারের আমলে ম্যানগ্রোভ ধ্বংস করে মাতলা নদীর তীরবর্তী এলাকায় একের পর এক ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠে ছিল অবৈধ মাছের ভেড়ি।আর সুন্দরবনের নদী গুলির চরে অসংখ্য অবৈধ মাছের ভেড়ি গড়ে ওঠায় সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে শুরু করে।
লক্ষ লক্ষ টাকার মুনাফায় এক শ্রেণীর অসাধু লোকজন ম্যানগ্রোভ ধ্বংস করে নদীর চর গুলিতে বসিয়েছে অবৈধ ঘরবাড়ি,দোকানপাট।যার ফলে সুন্দরবনের বহু নদী ছোট হয়ে গেছে এবং বেশ কিছু নদী ধ্বংস হয়ে গেছে।যার মধ্যে উল্লেখ্যযোগ্য সুন্দরবনের আঠারো বাঁকী এবং পিয়ালি নদী।বর্তমানে করতোয়া, ক্যানিং মাতলা নদীর অবস্থা বেহাল।আসতে আসতে ধ্বংসের পথে এই নদী গুলি।এদিকে ম্যানগ্রোভ ধ্বংস করে অবৈধ মাছের এবং অবৈধ ঘরবাড়ি দোকানপাট বসানোর ঘটনায় নড়ে চড়ে বসলেন পুলিশ প্রশাসন এবং সরকারি বিভাগীয় দফতর গুলি।
এ দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশে যারা ম্যানগ্রোভ গাছ ধ্বংস করে অবৈধ কাজ কর্ম করছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার।ফলে কোমড় বেঁধে নেমে পড়লেন পুলিশ প্রশাসন এবং বিভাগীয় দফতর গুলি।সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বৃহস্পতিবার সকালে বাসন্তী ব্লকের কামারডাঙ্গা সরদার পাড়া মাতলা নদীর চরে অবৈধ মাছের ভেড়ির বাঁধ ভেঙে দিয়ে বাসন্তীর বিডিও সৌগত সাহা এবং বাসন্তী থানার আই আব্দুল রোব খানের নেতৃত্বে কয়েক হাজার বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করে।
আর এমনি কাজে সহযোগিতা করতে এগিয়ে আসেন এলাকার মহিলারা।এলাকার মহিলারা এগিয়ে এসে মাতলা নদীর চরে ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করে।এদিকে বিডিও সৌগত সাহা এবং আইসি আব্দুলরোব খান সাধারণ মানুষজনের কাছে তুলে ধরেন সুন্দরবন তথা বাদাবনের গুরুত্বপূর্ণ ভূমিকা।ফলে সুন্দরবনকে বাঁচাতে এগিয়ে আসতে হবে সবাইকে।পাশাপাশি গত ১৬ নভেম্বর মাতলা নদীর চরে ম্যানগ্রোভ ধ্বংস করে অবৈধ মাছের ভেড়ি করছিল বেশ কিছু অসাধু লোকজন।
আর এই খবর পেয়ে বাসন্তী বিডিও এবং বাসন্তী আই সি নেতৃত্বে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে এবং একটি জেসিবি আটক করে।এরপর সুন্দরবনের ভারসাম্য রক্ষার্থে অবৈধ মাছের ভেড়ি ভেঙে দিয়ে সেখানে ম্যানগ্রোভ গাছের চারা রোপণের কাজ শুরু হল।পুলিশ জানান ম্যানগ্রোভ ধ্বংস অবৈধ মাছের ভেড়ি তৈরি করা ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে আলিপুর কোর্টে তোলা হয়েছে।

Post a Comment